r/westbengal • u/CourseSeveral6837 • 1d ago
আলোচনা | Discussion হকার উচ্ছেদ নিয়ে একটা অন্য পার্সপেক্টিভ
হকার উচ্ছেদ নিয়ে তো অনেক কথাই হচ্ছে। আমি এই পুরো ব্যাপারটা একটা অন্য দিক থেকে দেখার চেষ্টা করছি। একটু ভেবে দেখবেন:
ধরুন, আপনি আপনার জীবনের সমস্ত জমানো টাকা পয়সা লাগিয়ে অনেক কষ্ট করে একটা দোকান করলেন। আপনি একজন সাধারণ মানুষ, তাই নিয়ম মেনে সরকারকে প্রতি বছর ট্যাক্স দিচ্ছেন।
এবার একদিন দেখলেন, এক হকার এসে আপনার ঠিক দোকানের সামনে বসে গেল। আপনি তাকে বারণ করলেন, কিন্তু সে শুনলোই না। উল্টে দেখা গেল, লোকটা একটু দাপুটে টাইপের আর এলাকার কোনো বড় নেতা-মন্ত্রীর সাথে তার চেনা-জানাও আছে।
যেহেতু তার মাথায় নেতার হাত আছে, তাই আপনি সাধারণ মানুষ হয়েও ভয়ে কিচ্ছু করতে পারলেন না। আস্তে আস্তে সে আপনার দোকানের পুরো সামনের জায়গাটাই দখল করে নিল। কাস্টমার ঢোকার মতো সামান্য একটু জায়গা শুধু বাকি থাকল। আপনি সারা বছর ট্যাক্স দিয়ে যাচ্ছেন, আর সে কোনো ট্যাক্স না দিয়ে, নেতার জোরে আপনার বিজনেসের ক্ষতি করছে।
এরপর ধরুন সময় বদলাল। যে পার্টির জোরে ওই হকার এত লাফাচ্ছিল, সেই পার্টি ভোটে হেরে গেল। এবার দোকান মালিক হিসেবে আপনি ভাবলেন, এটাই সুযোগ। এখন একে না সরালে সারা জীবন এই অন্যায় সহ্য করতে হবে। আপনি একটু সাহস দেখিয়ে জোর করে তার দোকানটা ওখান থেকে সরিয়ে বা ফেলে দিলেন।
ঠিক তখনই আশেপাশের লোকজন এসে আপনাকে জ্ঞান দেওয়া শুরু করল—"তোর এত বড় দোকান, তুই একটা গরিব মানুষের দোকান ফেলে দিলি? গরিবের গায়ে হাত তুললি? এটা কি তোকে মানায়?"
এবার আপনারাই বলুন, এই জায়গাতে দাঁড়িয়ে ওই দোকান মালিকের কী করা উচিত? যে লোকটা বছরের পর বছর ধরে গায়ের জোরে আপনার দোকানের সামনে বসে রইল, সে শুধু 'গরিব' বলে সিম্প্যাথি পেয়ে যাবে? আর যে মানুষটা সব নিয়ম মেনে ব্যবসা করছিল, সে আজ নিজের হকের জন্য লড়েও সবার চোখে ভিলেন হয়ে গেল?
এই বিষয়ে আপনাদের কী মনে হয়? কমেন্টে জানান।

1
u/Outside_East2238 1d ago
Eta amaro perspective . Ei stationery hawker rah onek taka kamai goto 40 bochor dhore kamacche chailei legally nijeder ekta dokan khultei pare legally kine m but free te khabarojai alada eder .